এবার গাঁজা অর্ডার করুন উবারে

সময় ট্রিবিউন | ২৫ নভেম্বর ২০২১, ০০:১৪

ছবিঃ সংগৃহীত

কানাডার অন্টারিও শহরের বাসিন্দারা শিগগিরই কিছু বাড়তি সেবা পাবেন। উবার ইটস অ্যাপে তারা গাঁজাও অর্ডার করতে পারবেন। অবশ্য খাবারের মত গাঁজার প্যাকেট তারা বাড়ি পৌঁছে দেবে না। ২০১৮ সালে কানাডায় গাঁজার কেনাবেচা ও ব্যবহার আইনি বৈধতা পেলেও ডেলিভারি দেওয়া এখনও নিষিদ্ধ।

বিবিসি লিখেছে, গ্রাহক উবার ইটস অ্যাপের একটি ডেডিকেটেড সেকশনের মাধ্যমে ‘টোকিও স্মোক’ নামের এক খুচরো বিক্রেতার কাছে অর্ডার করতে পারবেন। উবার ইটস তা পৌঁছে দেবে গ্রাহকের বাড়ির কাছের নির্ধারিত স্টোরে। সেখান থেকেই পণ্য বুঝে নিতে হবে গ্রাহককে। 

অবশ্য এই সেবা পাওয়ার জন্য গ্রাহককে নিজের বয়স প্রমাণ করতে হবে। সেটা হয়ে গেলে অর্ডার করার এক ঘণ্টার মধ্যে তিনি নির্ধোরিত স্টোরে গিয়ে ডেলিভারি নিতে পারবেন।

কানাডায় গাঁজার বাণিজ্যের আকার এখন বছরে প্রায় ৫০০ কোটি কানাডিয়ান ডলার। জনপ্রিয় রাইডশেয়ারিং কোম্পানি উবারও এখন সেই বাণিজ্যে নাম লেখালো।

বিবিসি লিখেছে, কানাডার ক্যানাবিস বাণিজ্যের দিকে বেশ আগে থেকেই নজর ছিল উবারের।

কানাডায় বিনোদনের জন্য গাঁজার ব্যবহার বৈধতা পেয়েছে তিন বছর হয়ে গেল। তারপরও দেশটির গাঁজার ব্যবসার বড় একটি অংশ এখনও অবৈধ উৎপাদনকারীদের দখলে। ফলে সরকারকে এর নিদান খুঁজতে হচ্ছে।

উবার বলছে, ‘টোকিও স্মোক’ এর সাথে তাদের অংশীদারিত্বের ফলে প্রাপ্তবয়স্ক কানাডীয়দের নিরাপদে এবং বৈধভাবে গাঁজা উপভোগ করার সুযোগ বাড়বে, তাতে অবৈধ বিক্রি কমবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর