করোনার চতুর্থ ঢেউ থেকে সতর্কবার্তা জার্মান স্বাস্থ্যমন্ত্রীর

সময় ট্রিবিউন | ২৩ নভেম্বর ২০২১, ১৫:০৪

ছবিঃ টুইটার

কোভিড-১৯ সংক্রমণের চতুর্থ ঢেউয়ের ঝুঁকির মুখে পড়েছে জার্মানি। এই পরিস্থিতিতে দেশটির নাগরিকদের প্রতি করোনার টিকা নিতে জোরাল আহ্বান জানিয়েছেন জার্মান স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান। জার্মানির রাজধানী বার্লিনে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘টিকা নিন, নইলে এবারের শীত মৌসুম শেষ হতে হতে হয় সবাই করোনায় ভুগবেন, নয়তো মরবেন।' খবর বিবিসির।

জার্মানির মোট জনসংখ্যার প্রায় ৬৮ শতাংশ করোনার টিকার পূর্ণাঙ্গ ডোজের আওতায় এসেছে। তবে এই হার পশ্চিম ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কম। এর মধ্যেই সংক্রমণের চতুর্থ ঢেউয়ের ঝুঁকি জার্মান সরকারকে দুশ্চিন্তায় ফেলেছে। প্রতি দিনই দেশটিতে নতুন সংক্রমণের সংখ্যা বাড়ছে। ইতিমধ্যে দেশটির অনেক হাসপাতাল করোনা রোগীতে পূর্ণ হয়ে গেছে।

মহামারি শুরুর পর এ বছরের দ্বিতীয়ার্ধ থেকে এখন জার্মানিতে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছে ৩০ হাজার এর বেশি। বর্তমানে একদিনে বিশ্বে করোনা রোগী শনাক্তের এটাই সর্বোচ্চ সংখ্যা।

করোনার ডেলটা ধরন দ্রুত ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে টিকা না নেওয়া ব্যক্তিদের কিছু জায়গায় চলাফেরায় বিধিনিষেধ আরোপ করেছে জার্মানি। আসন্ন বড়দিনের আগে বেশকিছু বাজার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এর পরও সংক্রমণের চতুর্থ ঢেউয়ের ঝুঁকি এড়ানো যাচ্ছে না।

এই বিষয়ে সংবাদ সম্মেলনে জার্মান স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান বলেন, ‘সবার জন্য করোনার টিকা বাধ্যতামূলক করার পক্ষে আমি নই। তবে নৈতিক দায়িত্ববোধ থেকে সবার টিকা নেওয়া উচিত। কেননা, এর ফলে একদিকে যেমন নিজের সুরক্ষা নিশ্চিত করা যাবে। অন্যদিকে অন্য মানুষের সুরক্ষাও নিশ্চিত হবে।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর