‘ভারতে দিনে নারীর পূজা হয়, রাতে গণধর্ষণ’

সময় ট্রিবিউন | ১৯ নভেম্বর ২০২১, ০১:৪১

ছবিঃ সংগৃহীত

সম্প্রতি ভারতীয় কমেডিয়ান বীর দাস ইউটিউবে একটি ভিডিও আপলোড করেন। তার শিরোনাম ছিল ‘আই কাম ফ্রম টু ইন্ডিয়ানস্’। আমেরিকার ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টারে নিজের পারফরম্যান্সের ওই ভিডিও শেয়ার করার পর বিভিন্ন মহলে তা নিয়ে বিতর্ক শুরু হয়।

স্ট্যান্ডআপ কমেডিয়ান বীর দাসের বিরুদ্ধে দেশকে বিদেশের মাটিতে নেতিবাচকভাবে তুলে ধরার অভিযোগ উঠেছে। ‘ভারতে দিনে নারীর পূজা হয়, আর রাতে গণধর্ষণ হয়’ তার এমন মন্তব্যের জেরে দিল্লির একটি থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

আমেরিকায় নিজের বক্তব্যে ‘অপমানজনক শব্দ’ ব্যবহার করেছেন বীর, এ যুক্তি দেখানো হয়েছে এফআইআরে। নেটপাড়ার সবাই যে তাকে সমর্থন করেছেন, এমনটা কিন্তু নয়। বীর নারীদের অসম্মান করেছেন বলেই কারও কারও মত। তাকে ‘পশু’, ‘হিন্দুফোবিক’ বলে উল্লেখ করা হয়েছে। কারও মতে বীর ‘নিজের পরিবারের মেয়েদের’ কথা বলেছেন আমেরিকায় গিয়ে। এমনকি, তাকে যেন আর কখনও দেশে ঢুকতে দেওয়া না হয় সেই দাবিও তুলেছেন কেউ কেউ।

দিল্লি বিজেপির মুখপাত্র আদিত্য ঝা এফআইআরটি দায়ের করেছেন। এমনকি এফআইআরের কপির সাথে বীরের বিরুদ্ধে তিনি টুইটও করেছেন। যেখানে লেখা আছে, ‘অন্য দেশে গিয়ে আমাদের জাতিকে কেউ অপমান করবে তা বরদাস্ত করা হবে না।’

সূত্র: হিন্দুস্তান টাইমস



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২