পাকিস্তানের হ্যাকার গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেবে মেটা

সময় ট্রিবিউন | ১৮ নভেম্বর ২০২১, ০৬:৫৯

ছবিঃ সংগৃহীত

আফগানিস্তানের সাবেক সরকার, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং এর সঙ্গে জড়িত থাকার দায়ে পাকিস্তানের হ্যাকার গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা। 

বুধবার (১৭ নভেম্বর) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ খবর জানা গেছে। মেটা এক বিবৃতিতে জানায়, সাইডকপি নামে পাকিস্তানের ওই হ্যাকিং গ্রুপ সাবেক আফগান সরকার, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মীদের ফেসবুক অ্যাকাউন্ট টার্গেট করতো।

চলতি বছরের আগস্টে ফেসবুক পাকিস্তানের একটি হ্যাকিং গ্রুপকে সরিয়ে দেয়। ওই গ্রুপটি মূলত আফগান সরকার, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মীদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের সঙ্গে জড়িত ছিল।

বিবৃতিতে মেটা আরও জানায়, চলমান সংকট ও সরকার পতনের বিষয়টি আমলে নিয়ে আমাদের এই প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের নিরাপদ রাখতে আমরা তাৎক্ষণিকভাবে তদন্ত করে এই ব্যাপারে ব্যবস্থা নিয়েছি। তদন্তে পাওয়া তথ্য আইন প্রয়োগকারী সংস্থা ও গবেষকদের জানিয়েছি। যারা হ্যাকিংয়ের শিকার হতে পারেন তাদের সতর্ক করেছি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর