মুসলিমদের টিকা নেওয়ার অনীহা, সালমানের সাহায্য প্রয়োজন

সময় ট্রিবিউন | ১৮ নভেম্বর ২০২১, ০২:২৮

ছবিঃ সংগৃহীত

প্রায় দুই বছর ধরে করোনা সঙ্গে লড়াই করছে গোটা বিশ্ব। ভারতে যেসব রাজ্যে করোনার প্রকোপ সবচেয়ে বেশি ছিল, তার মধ্যে মহারাষ্ট্র সবার ওপরে রয়েছে। তাই অন্য রাজ্যগুলোর পাশাপাশি গণটিকা দেওয়া শুরু হয়েছে অনেক আগে থেকেই।

তবে ভারতের মহারাষ্ট্রে মুসলিমদের একাংশের মধ্যে করোনা টিকা নেওয়ার অনীহা রয়েছে বলে জানিয়েছেন রাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে।

এ জন্য বলিউডের মুসলিম অভিনেতা সালমান খানের সাহায্য নেওয়ার কথা জানিয়েছেন তিনি। 

তিনি বলেন, মুসলিম-প্রাধান্য রয়েছে সে সব এলাকায় টিকা নেওয়ার ব্যাপারে অনেকেই দ্বিধাগ্রস্ত। তাই আমরা ঠিক করেছি সালমান খান এবং অন্যান্য ধর্মীয় নেতাদের মাধ্যমে তাদের সিদ্ধান্তে বদল আনবার চেষ্টা করা হবে। চলচ্চিত্র অভিনেতা এবং ধর্মগুরুদের কথা সাধারণত মানুষ সহজেই শোনেন। 

মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী জানান, এখন পর্যন্ত মহারাষ্ট্রের ১০ দশমিক ২৫ কোটি কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে। করোনার প্রভাব এখন অনেকটাই নিয়ন্ত্রণে। 

 

সূত্র: হিন্দুস্তান টাইমস। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর