কালীপুজোর তাণ্ডবে, কলকাতায় বাড়ল বায়ুদূষণ

সময় ট্রিবিউন | ৬ নভেম্বর ২০২১, ০৪:৩৭

ছবিঃ সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব কালীপুজো। কালীপুজোর রাতে নিয়মের তোয়াক্কা না করেই দেদার বাজির তাণ্ডব চলেছে কলকাতা-সহ শহরতলি এলাকায়। যার জেরে শহরের বিভিন্ন প্রান্তে বায়ুদূষণের মাত্রা একধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে।

শুক্রবার (৫ অক্টোবর) পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছে বাজি ফাটানোর মোট ৪৫টি অভিযোগ জমা পড়েছে। উত্তর থেকে দক্ষিণ— কলকাতার সব প্রান্ত থেকেই আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগ করেছেন বাসিন্দারা। 

তবে কতটা বেড়েছে বায়ুদূষণের মাত্রা? তার কয়েকটি নমুনা তুলে ধরেছে পর্ষদ। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ বালিগঞ্জের মতো এলাকায় বায়ুদূষণ ছিল মাঝারি মাত্রার। ওই সময় বাতাসে সূক্ষ্ম ধূলিকণার পরিমাণ অনুযায়ী তার গুণমান ছিল ১৮০ পিএম। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে তা বে়ড়ে যায়। রাত ১২টা নাগাদ বাতাসের গুণমান পৌঁছয় ৪০২ পিএম-এ। যা স্বাস্থ্যের পক্ষের ক্ষতিকারক বলেই জানিয়েছে পর্ষদ। 

সূত্র: আনন্দবাজার। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর