কাবুলে হাসপাতালে গোলাগুলি ও বিস্ফোরণে ১৯ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ৩ নভেম্বর ২০২১, ০৫:৪০

ছবি: সংগৃহীত

কাবুলে সামরিক হাসপাতালে গোলাগুলি ও বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার এ ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়েদ খোস্তির বরাত দিয়ে রয়টার্স জানায়, ৪০০ শয্যাবিশিষ্ট সরদার মুহাম্মদ দাউদ খান হাসপাতালে এই হামলা হয়। আফগানিস্তানের সর্ববৃহৎ সামরিক হাসপাতাল এটি। ঘটনার পরপরই সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পৌঁছেছেন।

তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে আফগানিস্তানের সরকারি সংবাদ সংস্থা বখতার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, গোলাগুলি ও বিস্ফোরণের আগমুহূর্তে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বেশ কয়েকজন সদস্য ওই হাসপাতালে প্রবেশ করেন এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ান।

সরদার মুহাম্মদ দাউদ খান নামের ওই হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মী জানিয়েছেন, তিনি কয়েক মিনিটের গোলাগুলির মধ্যে বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান। এর ১০ মিনিটের মধ্যে তিনি আরেকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। তবে তিনি নিশ্চিত নন, হাসপাতাল ভবনের কোন স্থানে ওই গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, এই ঘটনায় বিভিন্ন হাসপাতালে ১৯ জনকে মৃত অবস্থায় এবং ৫০ জনকে আহত অবস্থায় নেওয়া হয়েছে।

ঘটনাস্থলের তিন কিলোমিটার দূরে ইতালির সহায়তা সংস্থা ইমার্জেন্সি পরিচালিত একটি ট্রমা হাসপাতাল রয়েছে। তারা জানিয়েছে, সেখানে এ ঘটনায় আহত ৯ ব্যক্তিকে পাঠানো হয়েছে।

গত আগস্টে কাবুলে তালেবান ক্ষমতায় আসার পর থেকে মসজিদসহ বিভিন্ন স্থানে একের পর এক হামলা চালিয়ে আসছে আইএস। এর আগে দেশটিতে ২০১৭ সালে এক হাসপাতালে সন্ত্রাসী হামলায় অন্তত ৩০ জনের বেশি মানুষ নিহত হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা