আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি নির্মাণাধীন অভিজাত বহুতল ভবন ধসের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০০ মতো মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
বার্তা সংস্থা রয়টার্স খবরে বলা হয়, নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোসে সোমবার নির্মাণাধীন বহুতল ভবনটি ধসে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের ধ্বংসাবশেষের মধ্যে নির্মাণশ্রমিকরা আটকে পড়েছেন।
সোমবার রাতে ধ্বংসস্তূপ থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আটকে পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে উদ্ধারকর্মীরা।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: