কপ২৬ জলবায়ু শীর্ষ সম্মেলনে যাচ্ছেন না এরদোয়ান

সময় ট্রিবিউন | ২ নভেম্বর ২০২১, ০৬:২৬

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান-ফাইল ছবি

স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘের কপ২৬ জলবায়ু শীর্ষ সম্মেলনে যোগ না দিয়ে ইস্তাম্বুলে ফিরে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

তুরস্কের সরকারি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোমে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পর এরদোয়ান রোববার রাতে সরাসরি ইস্তাম্বুলে ফিরে আসেন। এরদোয়ান সোম ও মঙ্গলবার কপ২৬ শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন বলে আশা করা হয়েছিল।

তবে, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান হঠাৎ করে শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা বাতিল করার কোনো সরকারি কারণ জানাননি।

এরদোয়ান রোববার রোমে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি এফ-১৬ যুদ্ধবিমানের অধিগ্রহণ এবং সিরিয়ায় যুদ্ধ নিয়ে আলোচনা করেন।

তুরস্কের পরিবেশ, নগরায়ন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুরাত কুরুম কপ২৬ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন এবং তুরস্কের প্রতিনিধিত্ব করবেন বলে আশা করা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা