সাবমেরিনটির সলিলসমাধি ঘটেছে: ঘোষণা ইন্দোনেশিয়ার

সময় ট্রিবিউন | ২৫ এপ্রিল ২০২১, ০২:২৭

ছবি: ইন্টারনেট

হারিয়ে যাওয়া সাবমেরিনটি সমুদ্রে ডুবে গেছে ও সব ক্রু মারা গেছেন বলে ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া। শনিবার (২৪ এপ্রিল) দেশটির নৌবাহিনী এক ঘোষণায় জানায়, সাবমেরিনটি টিকে থাকার আর কোনো সম্ভাবনাই রইলো না। বুধবার হারিয়ে যাওয়ার পর টানা তিন দিন খুঁজেও সাবমেরিনটি উদ্ধার করা যায়নি। খবর বিবিসির।

শনিবার সাবমেরিনটির কিছু ধ্বংসাবশেষ ও এক জায়নামাজ সমুদ্রে পাওয়া যায়। যেখান থেকে সাবমেরিনটি হারিয়ে গিয়েছিল সেখানেই এসব ভেসে উঠে। ইন্দোনেশিয়ার নৌবাহিনীর প্রধান শনিবার তার বিবৃতিতে এসব জানান। একই দিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীও সাবমেরিনটি আর টিকে নেই বলে তাদের ধারণা প্রকাশ করে।

নৌবাহিনী বলছে, একটি স্ক্যানের মাধ্যমে বুঝা গেছে সাবমেরিনটি ৮৫০ মিটার অর্থাৎ ২ হাজার ৮০০ ফুট গভীর সমুদ্রে অবস্থান করছে। এত গভীর জলে সাবমেরিনটি অক্ষত টিকে থাকার কোনো সম্ভাবনাই নেই। কারণ এই সাবমেরিনটা সর্বোচ্চ ৫০০ মিটার পর্যন্ত ডুব দিতে সক্ষম। তাছাড়া সাবমেরিনটিতে মাত্র তিন দিনের অক্সিজেন মজুত ছিল।

ইন্দোনেশিয়ার নৌবাহিনী জানিয়েছে, সাবমেরিনটির যান্ত্রিক অবস্থা ভালো ছিল। কিন্তু তেলের ট্যাঙ্কে কোনো ছিদ্র হয়ে যাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।

এর আগে বুধবার (২১ এপ্রিল) ইন্দোনেশিয়ার বালি দ্বীপের উত্তরে এক প্রশিক্ষণ মহড়ায় অংশ নেওয়া সাবমেরিন জাহাজটি হারিয়ে যায়। জাহাজটির সন্ধান অভিযানে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর পাশাপাশি যোগ দেয় অস্ট্রেলিয়া, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও আমেরিকার বিশেষ যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার। তৃতীয় দিনে এসেও সমুদ্রের গভীর জলে হারিয়ে যাওয়া জাহাজটির কোনো সন্ধানই পাওয়া যায়নি। সাবমেরিনটিতে ৫৩ জন ক্রু ছিলেন। হারিয়ে যাওয়া জাহাজের নাম কেআরআই নানগালা-৪০২ জাহাজ।

কিছু প্রতিবেদন বলছে, প্রশিক্ষণ মহড়ায় অংশ নেওয়া সাবমেরিন জাহাজটিকে গভীর সমুদ্রে ডুব দেওয়ার অনুমতি দেওয়ার কিছুক্ষণ পরই জাহাজটির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তিন দিন খুঁজাখুঁজির পর সাবমেরিনটি সমুদ্র তলদেশে ডুবে গেছে বলে ঘোষণা দিলো ইন্দোনেশিয়া।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা