২৪ দিন পর অনশন ভাঙলেন নাভানলি

সময় ট্রিবিউন | ২৫ এপ্রিল ২০২১, ০১:৪২

ছবি: ইন্টারনেট

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম সমালোচক অ্যালেক্সেই নাভানলি ২৪ দিন পর অনশন ভেঙেছেন। গত ৩১ মার্চ থেকে তিনি অনশন শুরু করেছিলেন। শুক্রবার ইন্সটাগ্রামে তার নিজের প্রোফাইল থেকে নাভানলি জানান, তার দাবি অনেকটা পূরণ হয়েছে। কাছের কিছু চিকিৎসকের পরামর্শ অনশন ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নাভানলি এর আগে কারাবন্দী অবস্থায় উপযুক্ত চিকিৎসার দাবি জানিয়ে অনশন শুরু করছিলেন। তিনি তার স্বাস্থ্য পরীক্ষার জন্য নিরপেক্ষ চিকিৎসকের দাবি করেন। যদিও কারা কর্তৃপক্ষ জানিয়ে আসছিল, তারা নাভালনিকে যথাযথ চিকিৎসা দেওয়ার প্রস্তাব দিলেও তিনি চিকিৎসা নিতে রাজী হচ্ছেন না।

শুক্রবার নাভানলি তার ইন্সটাগ্রাম পোস্টে জানান, সম্প্রতি দুইজন নিরপেক্ষ চিকিৎসক তাকে পরীক্ষা করেছেন। পরিস্থিতির এমন উন্নতিতে অনশন ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর আগে সম্প্রতি তার স্বাস্থ্যের অবনতি হলে কারাগার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসকরা দেখা করেন নাভানলির সঙ্গে।

উল্লেখ্য, অ্যালেক্সেই নাভানলি রাশিয়ায় প্রধান বিরোধী নেতা। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম কট্টর সমালোচক তিনি। গত বছর সাইবেরিয়া থেকে মস্কোর পথে তাকে বিষপ্রয়োগ করা হত্যার চেষ্টা করা হয়। ওই বিষপ্রয়োগে অসুস্থ হয়ে কোমায় চলে গিয়েছিলেন তিনি। জার্মানিতে চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে উঠেন। গত ১৭ জানুয়ারি জার্মানি থেকে মস্কো ফেরার পথে বিমানবন্দরেই আটক হন নাভানলি। পরে মস্কোর একটি আদালত তাকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর