সিরিয়ার বিদ্রোহীদের দমনে সেনাবাহিনীর হামলায় নিহত ১২

সময় ট্রিবিউন | ২২ অক্টোবর ২০২১, ০৬:২৩

সিরিয়ায় সেনা সদস্যদের বহন করা বাসে হামলা, সেনাবাহিনীর পাল্টা হামলা। ছবি: রয়টার্স

সিরিয়ার দামেস্কে সেনাসদস্যদের বহন করা একটি বাসে বুধবার বোমা হামলায় ১৪ সেনা নিহতের জেরে বিদ্রোহী-নিয়ন্ত্রিত ইদলিবে পাল্টা হামলা চালিয়েছে সেনাবাহিনী। এঘটনায় পাল্টা হামলায় ১২ জন নিহত হয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর হামলায় নিহতদের মধ্যে চার শিশু রয়েছে। এ ছাড়া স্কুলে যাওয়ার পথে নিহত হয়েছেন এক শিক্ষক।

ইউনিসেফ বলেছে, ইদলিবে ২০২০ সালের মার্চের পর থেকে এটিই সবচেয়ে বড় রক্তক্ষয়ী হামলা। উদ্ধারকর্মীরা বলছেন, হামলায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

এর আগে আলজাজিরা জানায়, সেনাসদস্যদের বহন করা বাসটি দামেস্ক শহরের কেন্দ্রস্থলে হাফিজ আল আসাদ সেতুর কাছে পৌঁছানোর পর সড়কের দুই পাশে পর পর দুটি শক্তিশালী বিস্ফোরণ হয়। কর্মকর্তারা বলেন, এটি একটি সন্ত্রাসী হামলা। সেখানে মূলত তিনটি বোমা ছিল। দুটি বিস্ফোরিত হয়েছে, একটি হয়নি। অবিস্ফোরিত বোমাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিষ্ক্রিয় করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর