ডোনাল্ড ট্রাম্পের নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম "ট্রুথ সোশ্যাল"

সময় ট্রিবিউন | ২১ অক্টোবর ২০২১, ১৯:৫৩

ছবিঃ ইন্টারনেট

নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম চালুর ঘোষণা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সোশ্যাল সাইটের নাম দেয়া হয়েছে ‘ট্রুথ সোশ্যাল’।

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ফক্স নিউজে ট্রাম্পের পুত্রের এক সাক্ষাৎকারের পর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তিনি বলেন, বুধবার (২০ অক্টোবর) রাতে আমার বাবা একটি সুনির্দিষ্ট চুক্তি স্বাক্ষর করেছেন। এই চুক্তির মাধ্যমে "ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ এবং ট্রুথ সোশ্যাল চালু হবে"। যেখানে অন্যান্য সব সামাজিক যোগাযোগ মাধ্যমের মত সবাই তাদের মতামত প্রকাশ করতে পারবেন।

ট্রাম্পের পক্ষ থেকে ইতোমধ্যে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ এবং একটি বিশেষ অধিগ্রহণ সংস্থার (এসপিএসি) মাধ্যমে এই ট্রুথ সোশ্যাল প্লাটফর্ম তৈরি করা হবে। আগামী নভেম্বর নাগাদ এপ টির বেটা ভার্সন মার্কেটে আসবে বলে নিশ্চিত করেছেন ট্রাম্প নিজেই।

নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম খোলার বিষয়ে এক লিখিত বিবৃতিতে ট্রাম্প বলেছেন, টুইটারে তালেবানদের বড় অংশের উপস্থিতি আছে, তাতে তাদের কোন সমস্যা নাই। কিন্তু আপনার প্রিয় আমেরিকান প্রেসিডেন্টকে ব্লক করা হয়েছে। যা অগ্রণযোগ্য। ‘ট্রুথ সোশ্যাল’ দিয়ে টুইটার এবং ফেসবুকের মতো টেক জায়ান্টদের বিরুদ্ধে দাঁড়াব, যেসব প্ল্যাটফর্ম থেকে আমাকে ব্লক করা হয়েছে সেগুলোর বিরুদ্ধে লড়ব। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর