ভারতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে গ্রেফতার

সময় ট্রিবিউন | ১০ অক্টোবর ২০২১, ১৯:৫০

ছবিঃ সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের লাখিমপুর খেরি এলাকায় আন্দোলনরত কৃষকদের ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনায় গ্রেফতার করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র।

শনিবার রাত ১১টার দিকে আশিস মিশ্রকে গ্রেফতার করা হয়। এর পর তাকে জেরা করতে শুরু করে পুলিশ। আশিসের নামে একটি এফআইআর করা হয়েছে। খবর এনডিটিভির।

আশিসকে প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানিয়েছে, তার বক্তব্যে একাধিক অসঙ্গতি পাওয়া গেছে।

শনিবার রাতে পুলিশ সাংবাদিকদের জানিয়েছে, তদন্তে অসহযোগিতা করছেন আশিস। সে কারণেই পুলিশ তাকে গ্রেফতার করেছে। রোববার তাকে আদালতে হাজির করা হবে।

লখিমপুর খেরিতে কৃষকদের আন্দোলনে গাড়ি চালিয়ে চার কৃষককে হত্যা করার অভিযোগ উঠেছিল আশিসের বিরুদ্ধে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর