৩ আসনেই এগিয়ে মমতা

সময় ট্রিবিউন | ৩ অক্টোবর ২০২১, ১৭:৪৬

ছবিঃ সংগৃহীত

মুখ্যমন্ত্রী থাকতে হলে মমতা ব্যানার্জির জিততেই হবে পশ্চিমবঙ্গের বিধানসভা উপনির্বাচন। হাড্ডাহাড্ডি লড়াই এ এখন পর্যন্ত তিন আসনেই এগিয়ে আছে মমতা ব্যানার্জির তৃণমূল।

রোববার (৩ অক্টোবর) সকালে ভবানীপুর আসনে প্রথম রাউন্ডের ভোট গণনায় দুই হাজার ৮০০ ভোটে এগিয়ে আছেন তিনি। মুর্শিদাবাদের দুই আসনেও এগিয়ে আছে তৃণমূল।

এর মধ্যে শমসেরগঞ্জে ২৫০ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম। জঙ্গিপুরে ১৭১৭ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী জাকির হুসেন। ভবানীপুরে পোস্টাল ব্যালট গণনায়ও এগিয়ে আছেন মমতা।

এ আসনের উপনির্বাচনে মমতা ব্যানার্জির জয় নিয়ে অবশ্য কোনো সংশয় নেই তৃণমূল শিবিরের। চিন্তা শুধু ব্যবধানের অঙ্ক নিয়ে।

এদিকে রোববার সকাল থেকে ইভিএম গণনার প্রথম রাউন্ড শুরু হয়েছে ভবানীপুরে।মোট ২১ রাউন্ড গণনা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা