আফগানিস্তানে ২৫০০ মার্কিন সেনা রাখার সুপারিশ ছিল দুই শীর্ষ জেনারেলের

সময় ট্রিবিউন | ২৯ সেপ্টেম্বর ২০২১, ২৩:৩২

ছবি: ইন্টারনেট

আফগানিস্তানে আড়াই হাজার আমেরিকান সেনা রাখতে প্রেসিডেন্ট জো বাইডেনকে পরামর্শ দেয়ার দাবি করেছেন দুই শীর্ষ মার্কিন জেনারেল। একই সঙ্গে তারা আল কায়দার সাথে তালেবান সম্পর্ক ছিন্ন করেনি বলেও উদ্বেগ প্রকাশ করেন।

মার্কিন সিনেটে মঙ্গলবার অনুষ্ঠিত শুনানিতে জেনারেল মার্ক মিলে ও ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি এই দাবি করেন।

মার্ক মিলে মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান। অন্যদিকে ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান। এই কমান্ডই আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি দেখভাল করে।

মার্ক মিলে ও ফ্রাঙ্ক ম্যাকেঞ্জির ভাষ্য, গত মাসে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের আগে তারা প্রেসিডেন্ট বাইডেনকে সে দেশে আড়াই হাজার সেনা রেখে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। আফগান সরকারকে শক্তিশালী করার জন্যই তারা এমন পরামর্শ দেন।

যদিও বাইডেন তার পূর্বঘোষিত সময়সীমার মধ্যেই আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করেন। আর এর মধ্য দিয়ে তিনি আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ২০ বছরের যুদ্ধের অবসান ঘটান।

মার্কিন সিনেটের আমর্ড সার্ভিস কমিটির শুনানিতে যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ জেনারেল নানা প্রশ্নবাণে জর্জরিত হন। প্রায় ছয় ঘন্টা ধরে তারা আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার এবং কাবুল বিমানবন্দরের বিশৃঙ্খলা নিয়ে নানা প্রশ্নের জবাব দেন।

প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনও সিনেটের শুনানিতে অংশ নেন।

মার্ক মিলে বলেন, তালেবান এখনো সন্ত্রাসী সংগঠন। তারা এখনো আল কায়দার সাথে সম্পর্ক ছিন্ন করেনি।

তিনি বলেন, তালেবানরা ক্ষমতা সংহত করতে পারে কিনা কিংবা দেশটি আবারও গৃহযুদ্ধের মধ্যে পড়ে কিনা তা দেখার বিষয়। কিন্তু আমাদের অবশ্যই সন্ত্রাসী হামলা থেকে আমেরিকান জনগণকে রক্ষা করতে হবে।

লয়েড অস্টিন বলেছেন, আমরা রাষ্ট্র গঠনে সাহায্য করেছি। কিন্তু একটি জাতিকে গঠন করতে পারিনি।

উল্লেখ্য, মার্কিন সেনা প্রত্যাহারের মধ্যেই গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে তালেবান। এর মধ্য দিয়ে পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যায়।

লেবানের সঙ্গে সমঝোতা করেই যুক্তরাষ্ট্র ৩০ আগস্টের মধ্যে তার সেনা প্রত্যাহরের কাজ শেষ করে। কিন্তু এ প্রত্যাহারের সময় চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

এমনকি শেষ মুহূর্তে কাবুল বিমানবন্দরে আইএসের বোমা হামলায় ১৩ মার্কিন সেনাসহ প্রায় ২শ মানুষ নিহত হয়। এ কারণে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন বাইডেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর