করোনা টিকার বুস্টার ডোজ নিলেন বাইডেন

সময় ট্রিবিউন | ২৮ সেপ্টেম্বর ২০২১, ২০:১১

ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গতকাল সোমবার হোয়াইট হাউসে বুস্টার ডোজ নেন বাইডেন। তিনি আগে ফাইজার-বায়োএনটেকের দুই ডোজ টিকা নিয়েছিলেন। সে ধারাবাহিকতায় বুস্টার ডোজ হিসেবে ফাইজার-বায়োএনটেকের তৃতীয় ডোজ নিলেন তিনি।

গত বছরের ডিসেম্বরে বাইডেন করোনা টিকার প্রথম ডোজ নেন। প্রথম ডোজ নেওয়ার তিন সপ্তাহ পর চলতি বছরের জানুয়ারিতে তিনি দ্বিতীয় ডোজ নেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ফাইজার-বায়োএনটেকের টিকার বুস্টার ডোজের অনুমোদন দেয়। ৬৫ বছর বয়সী বা এর চেয়ে বেশি বয়সী ব্যক্তিদের জন্য এ ডোজের অনুমোদন দেওয়া হয়।

একই সঙ্গে গুরুতর রোগের উচ্চ ঝুঁকিতে থাকা প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও করোনায় সংক্রমিত হওয়ার উচ্চ ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রেও এ বুস্টার ডোজ ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) এ অনুমোদনের অর্থ হলো দেশটির জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের ছয় মাস পর তৃতীয় ডোজ নিতে পারবে।

১৬ বছর বা তার বেশি বছর বয়সী প্রত্যেকের জন্য ফাইজারের বুস্টার ডোজের পূর্ণ অনুমোদনের একটি প্রাথমিক পরিকল্পনা করেছিল হোয়াইট হাউস। তবে হোয়াইট হাউসের এ পরিকল্পনা নাকচ করে বিশেষজ্ঞ প্যানেল।

বাইডেনের বয়স এখন ৭৮ বছর। বুস্টার ডোজ নেওয়ার সময় তিনি তাঁর বয়স নিয়েও মজা করেন। বলেন, তাঁর বয়স ৬৫ বছরের ওপরে।

যুক্তরাষ্ট্রের জনগণের একটি উল্লেখযোগ্য অংশ এখনো করোনার টিকা নিতে অস্বীকৃতি জানাচ্ছে। এ কারণে যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ অব্যাহত আছে।

বাইডেন বলেন, ৭৭ শতাংশ আমেরিকান করোনার টিকা পেয়েছেন। কিন্তু এ সংখ্যা যথেষ্ট নয়। এখনো এক-চতুর্থাংশ আমেরিকান করোনার টিকা নিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। বাইডেন বলেন, যেসব আমেরিকান এখনো করোনার টিকা নিচ্ছেন না, তাঁরা দেশের ক্ষতি করছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর