ফিলিস্তিনের ভূখণ্ড থেকে ইসরায়েলকে সরে যাওয়ার আল্টিমেটাম

সময় ট্রিবিউন | ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৯:০৬

জাতিসংঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) ভার্চুয়ালি ভাষণ দেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ছবি: রয়টার্স

অবৈধভাবে দখল করা ফিলিস্তিনের ভূখণ্ড থেকে সরে যেতে ইসরায়েলকে এক বছরের আল্টিমেটাম দিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) এক ভার্চুয়াল ভাষণে আব্বাস বলেন, যদি তারা এই সময়সীমার মধ্যে সরে যেতে অস্বীকার করে তাহলে ১৯৬৭ সালের আগের সীমান্তের ওপর ভিত্তি করে ইসরায়েলকে আর স্বীকৃতি দেওয়া হবে না।

আব্বাস বলেন, আমাদের অবশ্যই বলতে হবে- ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেমসহ দখল করা ফিলিস্তিনি ভূখণ্ড থেকে সরে যেতে ইসরায়েলের এক বছর সময় আছে।

তিনি আরও বলেন, যদি সেটি না করা হয়ে, তাহলে কেন ১৯৬৭ সালের সীমান্তের উপর ভিত্তি করে ইসরায়েলের স্বীকৃতি বজায় রাখা হবে?

ফিলিস্তিনি প্রেসিডেন্ট জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে 'একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন' এর আহ্বান জানান।

কয়েক দশক ধরে ইসরায়েলের আঞ্চলিক সম্প্রসারণ দেখানো অঞ্চলের মানচিত্রের পটভূমির নিয়ে কথা বলতে গিয়ে আব্বাস ইসরায়েলের বিরুদ্ধে 'বর্ণবৈষম্য' এবং 'জাতিগত নিধনের' অভিযোগ এনেছেন।

তিনি আরও বলেন, ফিলিস্তিনিরা 'ফিলিস্তিনের ভূখণ্ড দখলের বিষয়ে' আন্তর্জাতিক আদালতে যেতেও প্রস্তুত।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর