পোষ্যের জন্য কিনে নেওয়া হল বিজনেস ক্লাসের সব টিকিট!

সময় ট্রিবিউন | ২৪ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৫

ছবি: ইন্টারনেট

মুম্বই থেকে চেন্নাই। দু’ঘণ্টার যাত্রা। গোটা বিজনেস ক্লাস কেবিনে মাত্র দু’জন প্রাণী। কারণ, সেখানে যাবেন এক বিশেষ অতিথি। সেই অতিথি আর কেউ নয়, একটি পোষ্য কুকুর। তাকে নিয়ে নিরিবিলিতে সময় কাটাতে চান মালিক। তাই গোটা কেবিনের সব টিকিট কিনে নিয়েছেন! বিমানে এমন কাণ্ড দেখে অবাক এয়ার ইন্ডিয়ার কর্মীরাও।

বুধবার এআই-৬৭১ ভোরবেলা ছাড়ে মুম্বই বিমানবন্দর থেকে। তখনই বিমানকর্মীদের চোখে পড়ে এই ঘটনা। এক-একটি বিজনেস ক্লাস টিকিটের দাম সেখানে ২০,০০০ টাকার আশপাশে। সব ক’টি আসন কিনে নেওয়ায় সেই পোষ্য কুকুরের মালিকের খরচ হয়েছে ২.৫ লক্ষ টাকারও বেশি। ওই বিমানে বিজনেস ক্লাসে থাকে মোট ১২টি আসন। তাই কর্মীরা সকলেই বলছেন, বেশ বিলাসবহুল ছিল ছোট্ট কুকুরটির যাত্রা।

এর আগেও এয়ার ইন্ডিয়ার বিজনেস ক্লাসে পোষ্যকে নিয়ে যাত্রা করেছেন কেউ কেউ। কিন্তু গোটা কেবিনের টিকিট কিনে নেওয়ার ঘটনা এই প্রথম।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা