আফগানিস্তানে ১৫০ সংবাদপত্রের মুদ্রণ বন্ধ

সময় ট্রিবিউন | ২৪ সেপ্টেম্বর ২০২১, ০৩:৩৪

ছবি: সংগৃহীত

অর্থনৈতিক সংকটের কারণে আফগানিস্তানের ১৫০টি সংবাদপত্রের মুদ্রণ বন্ধ হয়ে গেছে।

আফগানিস্তানের ন্যাশনাল জার্নালিস্ট ইউনিয়ন জানিয়েছে, সাবেক সরকারের পতনের পর থেকেই আফগানিস্তানে বন্ধ রয়েছে সংবাদপত্র ও ম্যাগাজিনের মুদ্রণ। অনেক প্রিন্ট মিডিয়া অনলাইনে কার্যক্রম চালাচ্ছে। আবার অনেক প্রিন্ট মিডিয়া পুরোপুরিই বন্ধ হয়ে গেছে।

সংস্থাটির প্রধান নির্বাহী আহমেদ শোয়াইব ফানা জানান, দেশে প্রিন্ট মিডিয়ার কার্যক্রম বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি এ রকম থাকলে আমরা সামাজিক সংকটের মুখোমুখি হবো।

আইট সওব পত্রিকার উপপ্রধান আশাক আলী এহসাস জানান, প্রতিদিন ১৫ হাজার সংবাদপত্র প্রকাশিত হতো। এসব সংবাদপত্র রাজধানী কাবুলসহ কয়েকটি প্রদেশেও পাঠানো হতো। সরকারের পতনের পর সংবাদপত্র ছাপানো ও বিতরণ নিয়ে সমস্যার কারণে পত্রিকার মুদ্রণ বন্ধ হয়ে গেছে।

আফগানিস্তানের আরেকটি বিখ্যাত পত্রিকা আরমান মিলির মুদ্রণও বন্ধ হয়ে গেছে। পত্রিকাটির প্রতিষ্ঠাতা সায়েদ শোয়েক পারসা জানান, আমাদের ২২ জন কর্মী ছিল। তাদের সবাই চাকরি হারিয়েছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করছি। পরিস্থিতি স্বাভাবিক হলেই আমরা ফের পত্রিকার মুদ্রণ শুরু করব।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২