বয়স্কদের ফাইজারের বুস্টার ডোজ অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

সময় ট্রিবিউন | ২৩ সেপ্টেম্বর ২০২১, ২৩:০২

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্র ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তিদের জন্য ফাইজারের করোনার টিকার বুস্টার ডোজ ব্যবহারের অনুমোদন দিয়েছে।

গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এই অনুমোদন দেয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

একই সঙ্গে গুরুতর রোগের উচ্চ ঝুঁকিতে থাকা প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও করোনায় সংক্রমিত হওয়ার উচ্চ ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রেও এই বুস্টার ডোজ ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।

এফডিএর এই ঘোষণার অর্থ হলো, যুক্তরাষ্ট্রের একটি উল্লেখযোগ্য অংশ মানুষ তাঁদের করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের ছয় মাস পর তৃতীয় ডোজ নিতে পারবেন।

এফডিএ যে যুক্তরাষ্ট্রের ৬৫ বছরের বেশি বয়সী লোকজনসহ উল্লিখিত ব্যক্তিদের ক্ষেত্রে করোনার টিকার বুস্টার ডোজ ব্যবহারের অনুমোদন দেবে, তা প্রত্যাশিতই ছিল। কারণ, নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক গঠিত স্বাধীন বিশেষজ্ঞ প্যানেল এই পদক্ষেপের পক্ষে সুপারিশ করেছিল। তাদের সুপারিশের পরই এফডিএর কাছ থেকে বুস্টার ডোজ ব্যবহারের অনুমোদনের ঘোষণা আসে।

এফডিএর ভারপ্রাপ্ত প্রধান জ্যানেট উডকক এক বিবৃতিতে বলেছেন, বিজ্ঞান ও প্রাপ্ত তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে বুস্টার ডোজ অনুমোদনের বিষয়ে তাঁর সংস্থা সিদ্ধান্ত নিয়েছে।

১৬ বছর বা তার বেশি বছর বয়সী প্রত্যেকের জন্য ফাইজারের বুস্টার ডোজের পূর্ণ অনুমোদনের একটি প্রাথমিক পরিকল্পনা করেছিল হোয়াইট হাউস। তবে হোয়াইট হাউসের এই পরিকল্পনা নাকচ করেছে বিশেষজ্ঞ প্যানেল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর