বাংলাদেশী নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করল জাপান

সময় ট্রিবিউন | ২০ সেপ্টেম্বর ২০২১, ০১:৩৩

ছবি : ইন্টারনেট

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশসহ ছয় দেশের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাপান।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশটির সরকার জানায়, করোনার কারণে জুন মাসে নিষেধাজ্ঞা দেওয়া ছয়টি দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

ছয়টি দেশ হলো- আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কা। এই ছয় দেশের নাগরিকদের মধ্যে যারা টিকা নিয়েছিলেন এবং এমনকি জাপানে বসবাসের বৈধ স্ট্যাটাসও রয়েছে; তাদেরও জাপানে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছিল।

স্থানীয় দৈনিক জাপান টাইমস বলেছে, চলতি বছরের শুরুতে কোয়ারেন্টাইন ব্যবস্থার অংশ হিসেবে জাপানে পৌঁছানোর ১৪ দিন আগে বাংলাদেশসহ ওই ছয় দেশে সময় কাটিয়েছেন এমন বিদেশি পর্যটকদের জাপানে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। সরকার এখন এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

জাপানের কোয়ারেন্টাইন নীতিমালায় বড় ধরনের সংশোধন আনায় ওই ছয় দেশের প্রবেশ নিষেধাজ্ঞার অবসান ঘটছে। কোয়ারেন্টাইন বিধি-নিষেধে পরিবর্তন আসায় করোনাভাইরাসের বিস্তার, বিশেষ করে অতিসংক্রামক ধরনকে ঠেকাতে বিশ্বের ৪০টিরও বেশি দেশ ও অঞ্চলের পর্যটকদের এখন জাপানে পৌঁছানোর পর সরকারি স্থাপনায় তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পালন করতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর