প্রধান প্রতিপক্ষকে কারাগারে রেখে নির্বাচন, জয়ের পথে পুতিন

সময় ট্রিবিউন | ২০ সেপ্টেম্বর ২০২১, ০০:৩০

ফাইল ছবি

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিনের প্রধান প্রতিপক্ষ হিসেবে পরিচিত বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। তিনি কারাগারে আছেন। তাঁর সমর্থকেরা এই নির্বাচনে লড়তে পারেননি। বিরোধী নেতা-কর্মীদের ওপর ব্যাপক দমনপীড়নের মধ্য দিয়েই গত শুক্রবার নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়।

ফলে রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে দেশটির বর্তমান প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিনের দল সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে যাচ্ছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

তিন দিনের এই নির্বাচনে ভোট গ্রহণ আজ রোববার শেষ দিন। এই নির্বাচনে ক্রেমলিনের বেশির ভাগ সমালোচককে অংশ নিতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে দেশে-বিদেশে সমালোচনা হচ্ছে।

নির্বাচনে জয়ের পথ সুগম করতে নাভালনির ‘স্মার্ট ভোটিং’ অ্যাপ গুগল প্লে স্টোর ও অ্যাপল স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়।

নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া ছাড়াও প্রায় একডজন দল অংশ নিচ্ছে। তবে এই দলগুলোকে প্রতীকী বিরোধী দল বলা হচ্ছে।

আজ স্থানীয় সময় রাত ৮টায় ভোট গ্রহণ শেষ হবে। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া তার দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখবে বলে মনে করা হচ্ছে। এটি হলে পুতিন বিনা বাধায় আইনগত পরিবর্তন আনার সুযোগ পাবেন।

গতকাল নাভালনির সহযোগী লিওনিড ভলকভ বলেন, ক্রেমলিনের ব্ল্যাকমেলের মধ্য দিয়ে পুতিনের দল একটি বড় বিজয় উদ্‌যাপন করতে যাচ্ছে। তা সত্ত্বেও তাঁরা তাঁদের সমর্থকদের প্রতি এই আহ্বান জানাচ্ছেন, তাঁরা যেন পুতিনের আনন্দময় মেজাজকে শোকের রূপ দেওয়ার চেষ্টা করেন।

কেজিবির সাবেক কর্মকর্তা পুতিন আগামী মাসে ৬৯ বছরে পা দেবেন। তাঁর বর্তমান মেয়াদ ২০২৪ সালে শেষ হবে। তিনি পুনরায় নির্বাচন করবেন বলে ধারণা করা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর