বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিবে তালেবান সরকার

সময় ট্রিবিউন | ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫০

ছবিঃ সংগৃহীত

সাধারণ মানুষকে স্বাভাবিক জীবনে ফেরাতে চেষ্টা করছে তালেবানের নতুন সরকার। এর মাঝে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা জানালো তারা।

শনিবার (১৮ সেপ্টেম্বর) থেকে ছেলেদের জন্য স্কুল খুলে দিচ্ছে আফগানিস্তানে তালেবানের অন্তর্বর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে ছেলেদের স্কুল খুলে দেওয়ার কথা থাকলেও মেয়েরা কবে নাগাদ ক্লাসে ফিরতে পারবে সে সম্পর্কে কিছু বলা হয়নি। 

বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের রাজ্য প্রাইভেট স্কুল এবং সরকারি মাদ্রাসাগুলো শনিবার থেকে চালু হবে। সব শিক্ষক এবং ছেলে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারবেন।

সম্প্রতি তালেবানের উচ্চ শিক্ষাবিষয়ক মন্ত্রী বলেন, আফগানিস্তানের মেয়েরা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেতে পারবেন, তবে তাদের জন্য আলাদা ব্যবস্থা এবং ড্রেসকোড নির্ধারণ করা থাকবে।

অল্পসংখ্যক স্কুল কার্যক্রম শুরু করেছে এরই মধ্যে, কিছু স্কুলে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত মেয়েরা ক্লাসেও যাচ্ছে বলে জানা গেছে। এছাড়া, বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদেরকে ক্লাস করতে দেখা গেছে। তবে উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়গুলো এখনও খুলে দেওয়া হয়নি।

 

সূত্র : আল জাজিরার।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর