অসুস্থতা নিয়েই আদালতে সু চি

সময় ট্রিবিউন | ১৫ সেপ্টেম্বর ২০২১, ২০:২২

ছবি: ইন্টারনেট

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি অসুস্থতা নিয়েই আদালতের শুনানিতে হাজির হয়েছেন।

গত সোমবার গাড়িতে ভ্রমণজনিত অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে না পারলেও গতকাল মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) কিছুটা সুস্থ বোধ করায় আদালতে হাজির হন। খবর সিজিটিএনের।

অং সান সু চির আইনজীবী এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুনানি ছিল নেত্রীর লাইসেন্সবিহীন ওয়াকি টকি অবৈধভাবে রাখা বিষয়ক।

এছাড়াও, তার বিরুদ্ধে গত বছর সংসদীয় নির্বাচনের সময় ‘ প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা আইন’ নামের সরকারি আইন ভঙ্গ করার অভিযোগ রয়েছে, যাতে গত বছর সংসদীয় নির্বাচনের প্রচারাভিযানের সময় কোভিড বিধি লংঘন করা হয়।

এছাড়া অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ভঙ্গ, জনরোষ বৃদ্ধিতে উস্কানি, দাতব্য ফাউন্ডেশনের জন্য দেয়া জমির অপব্যবহার এবং অবৈধভাবে ৬ লক্ষ ডলার অর্থও ১১ কিলোগ্রাম স্বর্ণ নেয়ার অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, গত পহেলা ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। গৃহবন্দি করা হয় ৭৬ বছরের সু চিকে। পরে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা করে সেনা সরকার। সূত্র : রয়টার্স।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর