আইসোলেশনে ভ্লাদিমির পুতিন

সময় ট্রিবিউন | ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৫:৩০

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-ফাইল ছবি

অতিমারি করোনাভাইরাসের সংক্রমণ থেকে নিরাপদ থাকতে সেলফ আইসোলেশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পুতিনের সঙ্গে থাকা কয়েকজন দেহরক্ষীর করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিন শারীরিকভাবে সুস্থ রয়েছেন। তারপরও সতর্কতা হিসেবে আইসোলেশনে যাচ্ছেন তিনি।

এদিকে, আঞ্চলিক নিরাপত্তাবিষয়ক এক বৈঠকে অংশ তাজিকস্তানে যাওয়ার কথা থাকলেও; আইসোলেশনে থাকার কারণে সেই সিদ্ধান্ত বাতিল করেছেন পুতিন।

ওয়ার্ল্ডোমিটার্স ডট ইনফো জানিয়েছে, রাশিয়ায় ৭১ লাখ ৭৬ হাজার ৮৫ জনের মধ্যে করোনা সংক্রমণ শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন এক লাখ ৯৪ হাজার ২৪৯ জন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর