আফগানিস্তানে ১০ লাখ শিশু মৃত্যুঝুঁকিতে: ইউনিসেফ

সময় ট্রিবিউন | ১৪ সেপ্টেম্বর ২০২১, ২৩:১৮

ছবি: ইন্টারনেট

আফগানিস্তানে তীব্র অপুষ্টিতে ভোগার পর যথাযথ চিকিৎসার অভাবে মারা যেতে পারে অন্তত ১০ লাখ শিশু। এ বিষয়ে সতর্ক করে দিয়েছেন ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোরে।

 জাতিসংঘের মন্ত্রী পর্যায়ের বৈঠকে সোমবার আফগানিস্তানে মানবিক সংকট নিয়ে হেনরিয়েটা ফোরে এ শঙ্কার কথা জানান। খবর সিএনবিসির।

ফোরে বলেন, প্রায় ১০ মিলিয়ন মেয়ে ও ছেলে বেঁচে থাকার জন্য মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।

১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বহু দেশ আফগানিস্তানে সরাসরি সহায়তা বন্ধ করে দিয়েছে।

সোমবার যুক্তরাষ্ট্র ৬৪ মিলিয়ন মার্কিন ডলার (ছয় কোটি ৪০ লাখ) মানবিক সহায়তার ঘোষণা দেয়, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের শরণার্থী সংস্থার মতো প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে দেওয়া হবে।

হেনরিয়েটা ফোরে বলেন, চলতি বছর আফগানিস্তানে সংঘাতের কারণে ছয় লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। যার মধ্যে অর্ধেকেরও বেশি নারী ও শিশু।

যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যেই আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। সম্প্রতি গোষ্ঠীটি অন্তর্বর্তী সরকার গঠন করে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব