তালেবানের বিরুদ্ধে আফগান নারীদের অভিনব প্রতিবাদ

সময় ট্রিবিউন | ১৪ সেপ্টেম্বর ২০২১, ২২:০৯

ফাইল ছবি

তালেবানের চালু করা নতুন পোশাকনীতির প্রতিবাদে অনলাইনে একটি প্রতিবাদী প্রচার কার্যক্রম শুরু করেছেন আফগান নারীরা। প্রতিবাদ জানাতে তাঁরা যোগাযোগের সামাজিক মাধ্যমে ‘ডুনটটাচমাইক্লথস’ ও ‘আফগানিস্তানকালচার’ নামে হ্যাশট্যাগ ব্যবহার করছেন। এই হ্যাশট্যাগের সঙ্গে আফগানিস্তানের ঐতিহ্যবাহী রঙিন পোশাকের ছবি জুড়ে দিয়ে তা শেয়ার করছেন তাঁরা। বিবিসি অনলাইনের প্রতিবেদনে আফগান নারীদের এই অভিনব প্রতিবাদের তথ্য জানানো হয়।

সামাজিক মাধ্যমে এই প্রতিবাদী প্রচারাভিযান শুরু করেন বাহার জালালি। তিনি আফগানিস্তানের আমেরিকান ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক। প্রতিবাদী প্রচারাভিযান শুরুর কারণ ব্যাখ্যা করতে গিয়ে জালালি বলেন, ‘আফগানিস্তানের পরিচয় ও সার্বভৌমত্ব আক্রমণের মুখে। এটি আমার সবচেয়ে বড় উদ্বেগের একটি কারণ।’

জালালি ‘ডুনটটাচমাইক্লথস’ ও ‘আফগানিস্তানকালচার’ নামে দুটি হ্যাশট্যাগ ব্যবহার করে তাঁর প্রতিবাদী প্রচারাভিযান শুরু করেন। তিনি টুইটারে নিজের একটি ছবিও পোস্ট করেন। ছবিতে দেখা যায়, তাঁর পরনে সবুজ রঙের ঐতিহ্যবাহী আফগান পোশাক। তিনি অন্য আফগান নারীদেরও এই প্রতিবাদে শামিল হতে আহ্বান জানান। তাঁদের তিনি বিশ্বকে আফগানিস্তানের প্রকৃত চেহারা দেখানোর অনুরোধ জানান।

জালালি বলেন, ‘আমি বিশ্ববাসীকে জানাতে চাই, তারা গণমাধ্যমে যা দেখেছে, তা আমাদের সংস্কৃতি নয়, এটা আমাদের পরিচিতি নয়।’

দিন কয়েক আগে আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবানপন্থী একটি নারী সমাবেশ হয়। তালেবানের চালু করা পোশাকনীতি অনুসরণ করেই ওই নারীরা সমাবেশ অংশ নেন।

সমাবেশের একটি ভিডিওতে দেখা যায়, অংশগ্রহণকারী নারীরা বলছেন, যারা মেকআপ ও আধুনিক পোশাক পরে, তারা আফগান মুসলিম নারীদের প্রতিনিধিত্ব করে না। তারা বিদেশি ও শরিয়াহবিরোধী নারী অধিকার চায় না।

কাবুলে অনুষ্ঠিত তালেবানপন্থী এই সমাবেশ থেকে আসা বক্তব্যের পরই সারা বিশ্বে ছড়িয়ে থাকা আফগান নারীরা অনলাইনে প্রতিবাদ জানাতে শুরু করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব