র‍্যাপারের কপালে বসানো হীরা ছিনিয়ে নিলেন ভক্তরা

সময় ট্রিবিউন | ১৪ সেপ্টেম্বর ২০২১, ২১:১৪

ছবি: ইন্টারনেট

গত ফেব্রুয়ারি মাসে অস্ত্রোপচার করে কপালে দুইশ কোটি টাকা মূল্যের হীরা বসিয়ে আলোচনায় এসেছিলেন মার্কিন র‌্যাপার লিল উজি ভার্ট। মহামূল্যবান ওই গোলাপি হীরা তিনি কিনেছিলেন একজন গহনা ডিজাইনারের কাছ থেকে। শখের সেই হীরাটি ছিনিয়ে নিলো তার ভক্তরা।

সিএনএনসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো সম্প্রতি জানিয়েছে এ খবর।

জানা যায়, কপালের ঠিক মাঝখানে অস্ত্রোপচার করে বসিয়েছিলেন গোলাপি রঙের হীরাটি। যার মূল্য ২৪ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি ২০০ কোটি টাকার কিছু বেশি)। র‌্যাপার লিল উজি ভার্ট হীরাটি কপালে বসিয়েছিলেন অনেকটা শখের বশে। সে সময় সংবাদ শিরোনামও হয়েছেন।

শখের সেই হীরাই এবার কপাল কেটে ছিনিয়ে নিলেন ভক্তরা। তার রক্তাক্ত হওয়ার ছবিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মায়ামিতে রোলিং লাউড ফেস্টিভ্যালে শো করতে গিয়েছিলেন লিল। শো করার সময় তিনি যখন মঞ্চ থেকে দর্শকদের মাঝে নেমে আসেন, তখনই তাকে ঘিরে ধরেন ভক্তরা। অভিযোগ, তাদের মধ্যে থেকেই কেউ হীরাটি তুলে নিয়েছেন।

লিল জানান, এই মহামূল্যবান হীরা কেউ যাতে চুরি করতে না পারে সে জন্যই কপালে বসিয়েছিলেন তিনি।

‘২০১৭ সালে এই হীরাটি চোখে পড়ে। তারপর থেকেই কেনার সিদ্ধান্ত নেই। ২০০ কোটি টাকায় সেটি গহনা ডিজাইনার ইলিয়ট এলিয়েন্টের কাছ থেকে কিনি।’

১১ ক্যারেটের হীরাটির বিমাও করিয়েছিলেন। তবু শেষ রক্ষা হলো না।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব