যদি আমি বক্সিং করি, তাহলে আমাকে মেরে ফেলা হবে

সময় ট্রিবিউন | ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৫

ছবিঃ সংগৃহীত

প্রাণে বাঁচার জন্য নিজের দেশ আফগানিস্তান ছেড়েছেন লাইটওয়েট বক্সার সিমা রেজাই। তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল তালেবানরা।

বক্সার সিমা রেজাই বলেন, তালেবানরা কাবুল দখলের পরও আমি কোচের কাছে অনুশীলন চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু এরপর স্থানীয় কিছু লোক তালেবানকে জানিয়ে দেয়, এই এলাকায় এক তরুণী থাকে, যার কোচ পুরুষ। এরপরই আমার কাছে একটি চিঠি পাঠানো হয়।

তালেবান সাফ জানিয়ে দেয়, ‘যদি আমি অনুশীলন চালিয়ে যাই কিংবা আমেরিকায় গিয়ে বক্সিং করি তাহলে আমাকে মেরে ফেলা হবে।’

গত শনিবার এক তালেবান মুখপাত্রকে দাবি করতে দেখা গেছে, তারা মোটেই হিংসাত্মক নয়। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, আফগান নারীদের অধিকার রক্ষাতেও তারা সচেষ্ট। সব মিলিয়ে একটি কল্যাণকামী রাষ্ট্র গড়ার কথাই জানাচ্ছে তালিবান।

আফগানিস্তানের মহিলা বক্সিংয়ের জাতীয় দলের সদস্য রেজাই। ১৬ বছর বয়স থেকে তিনি অনুশীলন শুরু করেন। যদিও বিষয়টি তার বাবা পছন্দ করতেন না। তবুও কোচের অধীনে অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু এবার তালেবানের হুমকি পাওয়ার পর দেশ ছেড়েছেন এই বক্সার। কাতারের উদ্দেশে যাত্রা করেছেন তিনি। তারপর শুরু হবে যুক্তরাষ্ট্রের ভিসার অপেক্ষা। ভিসা পেলেই উড়ে যাবেন আমেরিকা। তারপর সেখানেই পেশাদার বক্সিংয়ের কেরিয়ার শুরু করবেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা