মেক্সিকোতে পাহাড় ধস, নিখোঁজ ৪

সময় ট্রিবিউন | ১১ সেপ্টেম্বর ২০২১, ২২:১২

ছবি: ইন্টারনেট

মেক্সিকো সিটির কাছে শুক্রবার পাহাড় ধসে কমপক্ষে চার জন নিখোঁজ রয়েছে। পাহাড়ের পাশে থাকা ঘর বাড়ির ওপর বিশাল আকারের মাটি ধসে পড়লে তারা নিখোঁজ হন। উদ্ধার কর্মীরা তাদের সন্ধানে অভিযান চালাচ্ছে। কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপি’র।

রাজধানীর একেবারে উপকণ্ঠে অবস্থিত তলালনাপেন্তলার মেয়র রাসিয়েল পেরেজ বলেন, ‘এটি একটি মর্মান্তিক ঘটনা।’

তিনি জানান, সেখানে পাহাড় ধসে মাটির নিচে তিনটি বাড়ি চাপা পড়েছে।

কর্তৃপক্ষ জানায়, ধসে পড়া মাটি সরাতে ঘটনাস্থলে একটি খনন যন্ত্রসহ শক্তিশালী মেশিনারি পাঠানো হয়েছে এবং পার্শ্ববর্তী ঘরবাড়ি থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে। মেয়রের দপ্তর থেকে প্রকাশ করা বিভিন্ন ছবিতে জরুরি কর্মীদের ধসে পড়া বিশাল আকারের মাটির স্তুপ সরিয়ে ফেলতে দেখা যাচ্ছে।

মেক্সিকোর মধ্যাঞ্চলে প্রবল বর্ষণ এবং প্রশান্ত মহাসাগর উপকূলের কাছে মঙ্গলবার রিখটার স্কেলে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের পর সেখানে এ পাহাড় ধসের ঘটনা ঘটলো। মেক্সিকোর রাজধানী ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে এ ভূমিকম্প অনুভূত হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর