‘নারীদের কাজ সন্তান জন্ম দেয়া, মন্ত্রীত্বের প্রশ্নই ওঠে না’

সময় ট্রিবিউন | ১১ সেপ্টেম্বর ২০২১, ০৫:৪৪

ছবি: সংগৃহীত

নারীদের অধিকার প্রসঙ্গে তালেবানের মুখপাত্র সৈয়দ জাখরুল্লা হাসিমি বলেছেন, আফগানিস্তান মন্ত্রিসভায় ভবিষ্যতেও কোনো নারীর ঠাঁই পাওয়ার সম্ভাবনা নেই; সন্তানের জন্ম দেয়াই নারীদের কাজ।

বৃহস্পিতবার (৯ সেপ্টেম্বর) হাসিমি আফগানিস্তান ভিত্তিক সংবাদমাধ্যম টোলো নিউজকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন।

নারীদের মন্ত্রিত্ব করতে বাঁধা কোথায়- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তালেবান মুখপাত্রের মন্তব্য, আপনি কি নারীদের ঘাড়ে এমন দায়িত্ব চাপিয়ে দেবেন, যার ভার তারা বইতে পারবে না? মন্ত্রিত্ব করা মহিলাদের কাজ নয়। তাই আমরা কোনো নারীকে মন্ত্রী করিনি।

দু’দশক পরে ক্ষমতায় ফিরে মন্ত্রিসভাও গড়ে ফেলেছে তালেবান। আফগানিস্তানের নতুন তালেবান মন্ত্রিসভায় একজন নারীও স্থান পাননি। অথচ আফগান সমাজের অর্ধেকই নারী। এ বিষয়ে হাসিমির দৃষ্টি আকর্ষণ করা হলে তার মন্তব্য, আমরা তাদের অর্ধেক মনে করি না। গত ২০ বছর আমেরিকার মদতে গড়া সরকার নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ দেয়ার নামে পতিতাবৃত্তি চালু করেছিল। আমরা তা হতে দেব না।

অথচ কাবুল দখলের পরেই সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তালেবান সাংস্কৃতিক সংগঠনের প্রধান এমানুল্লা সামাগনি বলেছিলেন, শরিয়তি আইনের পরিধির মধ্যে থেকে যদি নারীরা প্রশাসন ও সরকারে অংশ নিতে চান তাদের স্বাগত। কিন্তু তারপরেও রাজধানী কাবুলসহ আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে নারীদের ওপর অত্যাচার এবং নানা বিধিনিষেধ জারি হয়েছে। চাকরিও হারিয়েছেন বহু কর্মজীবী নারী।

অধিকারের দাবিতে সম্প্রতি আফগান নারীদের একাংশকে পথে নেমে বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছে। দাবি উঠেছে মন্ত্রিসভায় তাদের শামিল করারও। এ প্রসঙ্গে হাসিমির মন্তব্য, যে নারীরা বিক্ষোভ দেখাচ্ছে, তারা আফগান সমাজের প্রকৃত প্রতিনিধি নয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর