এশিয়াকে জঙ্গিমুক্ত রাখতে কাজ করবে ভারত-রাশিয়া

সময় ট্রিবিউন | ১০ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫৪

ছবিঃ সংগৃহীত

মধ্য এশিয়ায় যাতে তালেবানের আদর্শের প্রভাব না পড়ে সেজন্য হাতে হাত মিলিয়ে মধ্য এশিয়াকে স্থিতিশীল রাখতে কাজ করবে ভারত-রাশিয়া।

এ বিষয়ে আলোচনা করতে বুধবার (৮ সেপ্টেম্বর) বৈঠকে বসেছিলেন ভারত-রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং নিকোলায় পত্রুশেভ। 

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক করেছেন রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিকোলায় পত্রুশেভ। এই বৈঠকে উভয় পক্ষই আশঙ্কা প্রকাশ করেছে তালেবান শাসনে থাকা কাবুল নিয়ে। এই বৈঠকে উপস্থিত ছিলেন উভয় দেশের গোয়েন্দা সংস্থার প্রধানরাও।

প্রতিবেদনে বলা হয়েছে, তাজিকিস্তান, পাকিস্তান ও তুরস্ক উজবেকিস্তানের মতো মধ্য এশীয় দেশে প্রভাব বিস্তারের প্রচেষ্টা চালাচ্ছে বলে গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে। বিভিন্ন এনজিও-র মাধ্যমে এই প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক। এই দুই দেশই আফগানিস্তানে শরিয়াহ আইন লঘু করে তালেবানের শাসনের পক্ষে মত প্রকাশ করেছে।

জানা গেছে, আল-কায়দা ঘনিষ্ঠ উজবেক জঙ্গি গোষ্ঠী ইসলামিক মুভমেন্ট অব উজবেকিস্তানের বহু জঙ্গি আফগানিস্তানে রয়েছে তালেবানকে সাহায্য করতে। এমন পরিস্থিতিতে ভারত ও রাশিয়া হাতে হাত মিলিয়ে মধ্য এশিয়াকে জঙ্গিমুক্ত রাখতে কাজ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য এশিয়ার তাজিকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক খুবই ভালো। আমেরিকা আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ায় আশঙ্কা করা হচ্ছে মধ্য এশিয়া অশান্ত করে তুলতে পারে তালেবান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা