আফগানবাসীদের নিকট ক্ষমা চাইলেন আশরাফ গণি

সময় ট্রিবিউন | ৯ সেপ্টেম্বর ২০২১, ০৪:৪৭

ছবি: ইন্টারনেট

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গণি দেশটির জনগণের কাছে ক্ষমা চেয়েছেন। ১৫ আগস্ট তালেবানরা কাবুলে প্রবেশ করায় তিনি দেশ ছেড়ে যান।

বুধবার টুইটারে গনি বলেছেন, জনগণকে ছেড়ে যাওয়া কখনও ইচ্ছে ছিল না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

টুইটারে প্রকাশ করা বিবৃতিতে আশরাফ গণি বলেছেন, রক্তাক্ত সংঘর্ষ এড়াতে প্রেসিডেন্ট প্যালেসের নিরাপত্তা নিয়োজিতদের অনুরোধে দেশ ছেড়েছেন তিনি। একই সঙ্গে বিবৃতিতে তিনি কোষাগার থেকে কোটি ডলার চুরির অভিযোগ অস্বীকার করেছেন।

আশরাফ গণি লিখেছেন, কাবুল ছেড়ে যাওয়া আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল। কিন্তু আমি মনে করি বন্দুক নীরব রাখা, কাবুল ও শহরের ৬০ লাখ মানুষের জীবন রক্ষার জন্য এছাড়া কোনও পথ ছিল না।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থানরত গণি আরও লিখেছেন, আমার উত্তরসুরীর মতো এমনভাবে আমার অধ্যায়ের সমাপ্তি ছিল গভীর বেদনা ও অনুতাপের। আমি ভিন্নভাবে এটির সমাধান করতে পারিনি বলে আফগান জনগণের কাছে ক্ষমা চাইছি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা