সৌদির জননিরাপত্তা বিভাগের পরিচালককে বরখাস্ত

সময় ট্রিবিউন | ৯ সেপ্টেম্বর ২০২১, ০০:৫০

ছবি: ইন্টারনেট

সৌদি আরবের জননিরাপত্তা বিভাগের পরিচালক খালিদ বিন কারার আল-হারবিকে বরখাস্ত করেছেন সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ।

মঙ্গলবার এ বিষয়ে এক ডিক্রি জারি করা হয়। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানায় তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদোলু।

ওই ডিক্রিতে হারবিসহ ১৯ জনের কথা উল্লেখ করা হলেও বাকিদের সম্পর্কে কিছু জানানো হয়নি।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিবেদনের ওপর ভিত্তি করে হারবিকে বরখাস্ত করা হয় বলে জানানো হয় সৌদি প্রেস এজেন্সির খবরে।

জননিরাপত্তা বিভাগের পরিচালক হারবির বিরুদ্ধে জনগণের অর্থ আত্মসাৎ ও ব্যক্তিগত সুবিধা অর্জনের জন্য আইন লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

ওই ডিক্রিতে অ্যান্টি করাপশন অথরিটিকে হারবি ও তার সঙ্গে জড়িতদের বিষয়টি যথাযথভাবে তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর