অন্যেকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন রাশিয়ার মন্ত্রী

সময় ট্রিবিউন | ৯ সেপ্টেম্বর ২০২১, ০০:১৯

ফাইল ছবি

অন্য এক নাগরিকের জীবন বাঁচাতে গিয়ে রাশিয়ার জরুরী পরিস্থিতি বিষয়ক মন্ত্রী ইয়েভজেনি জিনিচেভ নিজেই প্রাণ হারিয়েছেন।

রাশিয়ার জরুরী মন্ত্রণালয়ের বিবৃতি থেকে জানা গেছে, ৫৫ বছর বয়সী ইয়েভজেনি জিনিচেভ রাশিয়ার রাজধানী মস্কো থেকে ২৯শ কিলোমিটার দূরের আর্কটিক নরিলস্ক অঞ্চলে একটি বড় ধরনের মহড়া পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন। নতুন নির্মিত একটি ফায়ার স্টেশনে ভ্রমণ করছিলেন তিনি। এসময় কোনো একজনের জীবন বাঁচাতে গিয়ে মন্ত্রী ইয়েভজেনি জিনিচেভের করুণ মৃত্যু হয়।

রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ‘আরটি’ জানায়, পানিতে পড়ে যাওয়া একজন ক্যামেরাম্যানকে বাঁচাতে গিয়ে জিনিচেভ মৃত্যুবরণ করেন। সেখানে অসংখ্য প্রত্যক্ষদর্শী ছিলেন। কিন্তু কেউ বলতে পারছেন না কী ঘটেছিল। এক ব্যক্তি পানিতে পড়ে যাওয়ার পর মন্ত্রী জিনিচেভ তাকে বাঁচাতে পানিতে লাফ দেন। কিন্তু দুভার্গবশত তিনি একটি পাথরের ওপর পড়েন।

ওই ক্যামেরা ম্যানও মারা গেছেন।

জিনিচেভ ২০১৮ সাল থেকে রাশিয়ার জরুরী পরিস্থিতির মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। সাইবেরিয়ায় এক অগ্নিকাণ্ডে ৬০ জনের বেশি নিহত হলে তার পূর্বসূরি পদত্যাগ করেন। এরপর তিনি মন্ত্রী হন। জিনিচেভ সাবেক কেজিবি কর্মকর্তা ছিলেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তার দায়িত্বও পালন করতেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা