হাসান আখুন্দকে প্রধান করে সরকার গঠন করল তালেবান

সময় ট্রিবিউন | ৮ সেপ্টেম্বর ২০২১, ০৪:২৩

মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ-ফাইল ছবি

মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধানমন্ত্রী করে আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে তালেবান। মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ তালেবানের অন্যতম প্রতিষ্ঠাতা।

এই সরকারে উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন আলোচিত তালেবান নেতা মোল্লা আবদুল গণি বারাদার।

মঙ্গলবার কাবুলে এক সংবাদ সম্মেলনে তালেবান সরকারের মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যের নাম জানান এই গোষ্ঠীর মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। বাকি মন্ত্রীদের নাম শিগগিরই ঘোষণা করা হবে বলে জানান তিনি।

মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ তালেবানের আগের সরকারে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করবেন মোল্লা মোহাম্মদ ইয়াকুব। তালেবানের প্রয়াত নেতা মোল্লা ইয়াকুব এতদিন এই বাহিনীর সামরিক কমান্ডারের দায়িত্ব পালন করে আসছিলেন।

যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী সংগঠনের তালিকায় থাকা হাক্কানী নেটওয়ার্কের প্রধান সিরাজউদ্দিন হাক্কানী এ সরকারে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

তালেবান নেতা আমির খান মুত্তাকিকে করা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী। আর তালেবানের রাজনৈতিক প্রধান শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাই হচ্ছেন উপপররাষ্ট্রমন্ত্রী। হেদায়েতউল্লাহ বদরি ভারপ্রাপ্ত অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর