মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার প্রতিশ্রুতি

সময় ট্রিবিউন | ৭ সেপ্টেম্বর ২০২১, ১৭:১০

ছবিঃ সংগৃহীত

রোহিঙ্গারা যেন রাখাইনে ফিরতে পারে সেজন্য মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডামিনিক রাব।

সোমবার (৬ সেপ্টেম্বর) বর্তমানে ইউরোপে অবস্থানরত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় এই আশ্বাস দেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া তিনি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে যুক্তরাজ্যের প্রশংসার কথা জানিয়েছেন।

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, দুই নেতা অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যে মধ্যে দৃঢ় সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

বৈঠকে কোপ-২৬ পর্যন্ত জলবায়ু পরিবর্তনের বিষয়ে বাংলাদেশ যে পদক্ষেপ নিয়েছে তার প্রতি যুক্তরাজ্যের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন ডমিনিক রাব। 

এছাড়া কয়লা থেকে বাংলাদেশের পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে ব্রিটেনের সহায়তার আশ্বাস দেন তিনি। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার লক্ষ্যে আফগানিস্তান সম্পর্কে সমন্বিত আন্তর্জাতিক প্রতিক্রিয়ার গুরুত্বের ওপর জোর দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্য আলোচনার উদ্বোধনীকে স্বাগত জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এবং দুই দেশের মধ্যে বাণিজ্য জোরদার করার আরও সুযোগ নিয়ে আলোচনা করেন। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর