বিশ্বকে আরও বেশি করে আফগানিস্থানের সঙ্গে থাকতে হবে : ইমরান খান

সময় ট্রিবিউন | ৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:১১

ছবিঃ সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত এই দেশটির মানবিক চাহিদা ও প্রয়োজন নিরূপণ এবং অর্থনৈতিক সহায়তা ও স্থিতিশীলতা নিশ্চিতের মাধ্যমে শরণার্থী সংকট মোকাবিলা করতেই বিশ্বকে কাবুলে আরও বেশি করে যুক্ত থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

শনিবার (৪ সেপ্টেম্বর) জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেসের সঙ্গে টেলিফোনে আলাপের সময় ইমরান খান এ কথা বলেন। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, বিদ্যমান পরিস্থিতিতে আফগানিস্তানের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও বেশি করে যুক্ত থাকার বিষয়ে গুতেরেসের সঙ্গে ফোনালাপের সময় জোর দেন ইমরান খান। একইসঙ্গে আফগানিস্তানের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত এবং মানবিক প্রয়োজনগুলো পূরণে বিশ্বকে অগ্রাধিকার ভিত্তিতে জরুরি উদ্যোগ নিতে হবে বলেও জানান তিনি।

ইমরান খান বলেন, ‘এ ধরনের পদক্ষেপের মাধ্যমেই কেবল আফগানিস্তানে নিরাপত্তা ফিরে আসবে এবং আফগান নাগরিকদের গণহারে দেশত্যাগের হিড়িক প্রতিরোধ করা যাবে। আর এর মাধ্যমেই আফগানিস্তানের শরণার্থী সংকটও সমাধান করা সম্ভব হবে।’

বিবৃতিতে বলা হয়, ফোনালাপে আফগানিস্তানে শান্তি, স্থিতিশীলতা ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধান নিশ্চিতে জোর দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। যুদ্ধবিধ্বস্ত ওই দেশটিতে প্রয়োজনীয় মানবিক সহায়তা দেওয়ার মাধ্যমে জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ