স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করলো সৌদি

সময় ট্রিবিউন | ২ সেপ্টেম্বর ২০২১, ২৩:০১

ছবি: ইন্টারনেট

সৌদি আরবের স্কুলে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। গত মঙ্গলবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এমনটা জানিয়েছে এক প্রতিবেদন প্রকাশ করেছে সৌদি গেজেট।

একইসঙ্গে সৌদির শিক্ষা মন্ত্রণালয় ‘তাওয়াক্কালনা ওয়েবে’র মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্যের দৈনিক আপডেট রাখতে স্কুল প্রশাসনকে নির্দেশ দিয়েছে। তবে স্কুল কর্তৃপক্ষের মূল্যায়নের ভিত্তিতে প্রয়োজনে মোবাইল ফোন আনা যাবে। সেক্ষেত্রে যেসব শিক্ষার্থীর স্বাস্থ্যগত সমস্যা আছে তারা স্কুলে মোবাইল ফোন নিয়ে আসতে পারবে। তবে তা স্কুল প্রশাসনের কাছে জমা থাকবে।

স্টাফ, শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং অন্যরা স্কুল এবং শিক্ষাপ্রতিষ্ঠানের কোনও ভিডিও করতে পারবে না বলেও জোরারোপ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এটা নিয়মের লঙ্ঘন বলেও উল্লেখ করেছে তারা। এর আগে বলা হয়েছিলো যারা মোবাইল ফোনের অপব্যবহার করে কারও গোপনীয়তা ভঙ্গ বা অন্যের মর্যাদাহানি ঘটাবে তাদের সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড এবং পাঁচ লাখ সৌদি রিয়াল জরিমানা দিতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা