মারাত্মক খাদ্যসংকটে আফগানিস্তান

সময় ট্রিবিউন | ২ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৮

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক সাহায্য বন্ধ। আফগান সরকারের সেবা কার্যক্রম অচল। সরকারি কর্মচারিদের বেতন নেই। এ অবস্থায় এক মাসের মধ্যে আফগানিস্তান ভয়াবহ খাদ্য সঙ্কটে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। ইতিমধ্যে দেশটিতে খাদ্যসামগ্রীর দাম ৫০ শতাংশ এবং জ্বালানির দাম ইতোমধ্যে ৭৫ শতাংশ বেড়ে গেছে।

অর্থ সঙ্কটে আফগানিস্তানে মানবিক সঙ্কট দেখা দেওয়ার হুঁশিয়ারির মধ্যেই অর্থনৈতিক ব্যবস্থাপনা আর দেশ পরিচালনার চেষ্টায় হিমশিম খাচ্ছে তালেবান। তারল্য সংকটে ভোগা ব্যাংকগুলোতে ভিড় করলেও প্রয়োজনীয় নগদ অর্থ তুলে নিতে পারছেন না আফগানরা।

কাবুলে থেকে কাজ করা যুক্তরাষ্ট্রের রাজস্ব দফতরের সাবেক কর্মকর্তা অ্যালেক্স জার্ডেন আল-জাজিরাকে বলেছেন, ‘পরিস্থিতি একেবারেই ভালো নয়। তালেবান শান্তিপূর্ণভাবে ক্ষমতা দখল করেনি। তারা লড়াই করে ক্ষমতা নিয়েছে। ফলে পরিস্থিতি হয়েছে মারাত্মক।’

হাজি মোহাম্মদ ইদ্রিসকে তালেবান কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে। কিন্তু তিনি কীভাবে পরিস্থিতি সামলাবেন, কী করে ব্যাংকগুলোকে অর্থের জোগান দেবেন, তা জানাননি। তালেবানের নির্দেশে ব্যাংক খুললেও টাকা তোলার সীমা বেঁধে দেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর