কোভ্যাক্সের দেওয়া ৩০ লাখ টিকা ফিরিয়ে দিয়েছে উত্তর কোরিয়া

সময় ট্রিবিউন | ২ সেপ্টেম্বর ২০২১, ০২:১৩

ছবিঃ সংগৃহীত

উত্তর কোরিয়ায় কোভ্যাক্সের পাঠানো ৩০ লাখ করোনা টিকার ডোজ ফিরিয়ে দিয়েছে দেশটির সরকার। জাতিসংঘভিত্তিক সংস্থা ইউনিসেফের বরাত দিয়ে করা এক প্রতিবেদনে বুধবার এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের ‍জাতীয় দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল। 

২০২০ সালে দরিদ্র দেশগুলোতে টিকা বিতরণকারী আন্তর্জাতিক জোট গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের সঙ্গে যৌথভাবে কোভ্যাক্স ভ্যাকসিন ইনিশিয়েটিভ প্রকল্প শুরু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই প্রকল্পের আওতায় চীনের করোনা টিকা সিনোফার্মের ৩০ লাখ ডোজ দেশটিতে পাঠানো হয়েছিল। কিন্তু বুধবার সেই ডোজগুলো উত্তর কোরিয়ার সরকার ফিরিয়ে দিয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। 

ওয়াল স্ট্রিট জার্নালকে এ বিষয়ে ইউনিসেফ বলেছে, ‘দেশটির সরকার জানিয়েছে, এই ডোজগুলো যেন করোনায় আরও বেশি বিপর্যস্ত কোনো দেশকে দেওয়া হয়।’ এর আগে কোভ্যাক্স থেকে দেওয়া অ্যাস্ট্রাজেনেকার ডোজও ফিরিয়ে দিয়েছিল উত্তর কোরিয়ার সরকার। সে সময় এর কারণ হিসেবে দেশটির সরকার বলেছিল, অ্যাস্ট্রাজেনেকার টিকায় রক্ত জমাট বেঁধে যাওয়ার ঝুঁকি আছে।

টিকার ডোজ ফিরিয়ে দেওয়ার বিষয়ে নিশ্চিত হতে ইউনিসেফের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু ইউনিসেফের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

তবে কোভ্যাক্সের অন্যতম অংশীদার সংগঠন গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের এক মুখপাত্র এ সম্পর্কে রয়টার্সকে বলেন, ‘করোনা মহামারি নিমূলে উত্তর কোরিয়ার সঙ্গে কাজ আমরা অব্যাহত রাখতে চাই।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর