ভারতে নাবালককে ধর্ষণ, তরুণী গ্রেফতার

সময় ট্রিবিউন | ৩১ আগষ্ট ২০২১, ১০:১৮

ছবি : ইন্টারনেট

নাবালক এক ছেলেকে বিয়ে করে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। ভারতের তামিলনাড়ুর এ ঘটনায় ঐ তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, তামিলনাড়ুর কোয়েম্বাটুর জেলার বাসিন্দা অভিযুক্ত তরুণী। তিনি ওই শহরের একটি পেট্রল পাম্পে কাজ করতেন। আর ধর্ষণের শিকার নাবালক সদ্য উচ্চমাধ্যমিক পাস করেছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, তরুণীর কর্মস্থল পেট্রল পাম্পে যাতায়াত ছিল সদ্য উচ্চমাধ্যমিক পাস করা ওই কিশোরের। এক বছরে ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এরপর গত বৃহস্পতিবার তারা পালিয়ে যান। এরপর শনিবার (২৮ আগস্ট) তারা কোয়েম্বাটুরে ফিরে এসে ঘর ভাড়া নিয়ে একসঙ্গে থাকতে শুরু করেন। আর এই ঘটনা প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মাঝে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

ঘটনা জানার পর পুলিশে অভিযোগ দায়ের করেন ওই কিশোরের মা। বিষয়টি জানতে পেরে ওই নাবালককে নিয়ে থানায় আত্মসমর্পণ করেন অভিযুক্ত তরুণী। এরপর পুলিশ তরুণীকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে।

অভিযোগে ঐ কিশোরের মা উল্লেখ করেন, তার কিশোর ছেলেকে ফুসলিয়ে পালিয়ে নিয়ে গেছেন ওই তরুণী। এরপর বিয়ের নাম করে ধর্ষণও করেছেন।

মায়ের অভিযোগের ভিত্তিতে ঐ তরুণীর পকসো (প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস) আইনে মামলা রুজু করে পুলিশ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর