বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরলেন ২২ জন

সময় ট্রিবিউন | ২৯ আগষ্ট ২০২১, ১৭:৩০

ছবিঃ সংগৃহীত

করোনাভাইরাসের কারণে থাইল্যান্ডে আটকে পড়া বাংলাদেশিসহ ২২ জনকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় ফেরত আনা হয়েছে।যাত্রীদের মধ্যে বাংলাদেশি ছাড়া কয়েকজন থাই নাগরিকও ছিলেন। থাই নাগরিক যারা এই ফ্লাইটে ঢাকায় এসেছেন তারা নিজ নিজ দেশের দূতাবাস অথবা বাংলাদেশে কোনো প্রকল্পে কর্মরত।

রোববার (২৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই যাত্রীদের বাংলাদেশে আনায় সহযোগিতার জন্য থাই সরকারকে ধন্যবাদ জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আব্দুল হাই।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ব্যাংককের বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় বিমানের একটি বিশেষ ফ্লাইটে (বিজি-৪০৮৯) মোট ২২ জন বাংলাদেশে এসেছেন। শনিবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তারা সবাই নিজ খরচে ফিরেছেন।

গত বছর করোনাভাইরাস শুরু হওয়ার পর থেকে ব্যাংককের বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় এখন অবধি ১৭টি বিশেষ ফ্লাইটের মাধ্যমে দেশটিতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর