এবার যুক্তরাষ্ট্রে বুনো হরিণের করোনা শনাক্ত

সময় ট্রিবিউন | ২৮ আগষ্ট ২০২১, ২১:৫০

নিউইয়র্কের নির্জন রাস্তায় হেঁটে যাচ্ছে একটি বুনো হরিণ। ছবি: রয়টার্স

অতিমারি করোনাভাইরাসে কুকুর, বিড়াল, বাঘ, সিংহের পর এবার বিশ্বে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে একটি হরিণের করোনা শনাক্ত হয়েছে।

গতকাল যুক্তরাষ্ট্রের ওহাইয়ো রাজ্যে বুনো সাদা লেজযুক্ত হরিণের করোনা পজিটিভ হওয়ার তথ্য জানিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)।

ইউএসডিএ’র বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হরিণটির কোনো উপসর্গ নেই।

ইউএসডিএ মুখপাত্র লিন্ডসে কোলে রয়টার্সকে ই-মেইলে জানান, হরিণটি কীভাবে করোনায় আক্রান্ত হয়েছে সে বিষয়ে তারা এখনো নিশ্চিত হতে পারেননি। ধারণা করা হচ্ছে, এটি সম্ভবত কোনো মানুষ, বুনো হরিণ বা অন্য কোনো প্রাণীর মাধ্যমে ভাইরাসটি দ্বারা সংক্রমিত হয়েছে।

এর আগে, কুকুর, বিড়াল, বাঘ, সিংহ, তুষার চিতা, ভোঁদড়, গরিলা এবং বেজি জাতীয় প্রাণী 'মিঙ্ক'র করোনা সংক্রমণের তথ্য জানিয়েছিল ইউএসডিএ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর