কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার আশঙ্কা

সময় ট্রিবিউন | ২৬ আগষ্ট ২০২১, ১৭:৫৮

আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর-ছবি: সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ত্রাসী হামলা হতে পারে বলে আশঙ্কা করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। যেকোনো ধরনের হামলা এড়াতে লোকজনকে বিমানবন্দর এলাকা ত্যাগের নির্দেশনা দিয়েছে দেশগুলো।

গতকাল বুধবার এ সতর্কতা জারি করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

১৫ আগস্ট তালেবানের হাতে ক্ষমতা আসার পর থেকে বিমানবন্দরের দিকে হাজার হাজার মানুষের স্রোত দেখা যায়। এতে হতাহত হওয়ার ঘটনাও ঘটে।

এদিকে হামলার সতর্কতা জারি করে বিমানবন্দরের অ্যাবি গেট, পূর্ব গেট ও উত্তর গেটে অবস্থানকারীদের দ্রুত নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে হামলা সম্পর্কে নির্দিষ্টভাবে কিছু জানায়নি তারা।

একই কথা বলেছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র দপ্তর। তারা জানিয়েছে, বিমানবন্দরে হামলার বড় হুমকি রয়েছে। একই সঙ্গে বিমানবন্দর এলাকায় থাকলে দ্রুত নিরাপদে সরে যেতে এবং পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে বলা হয়েছে। যেকোনো উপায়ে বিমানবন্দর ত্যাগ করতে বলা হয়েছে যুক্তরাজ্যের পক্ষ থেকেও।

এদিকে আফগানিস্তান থেকে ৩১ আগস্টের মধ্যে মার্কিন ও মিত্রবাহিনীর সেনাসদস্যদের সরিয়ে নেওয়ার কথা রয়েছে। একই সময়ের মধ্যে সরিয়ে নেওয়া হবে বিভিন্ন দেশের নাগরিক, কর্মকর্তা এবং দীর্ঘ ২০ বছরের যুদ্ধে পশ্চিমা সেনাদের সহায়তা করা আফগান নাগরিকদের। এ সংখ্যা একেবারেই কম নয়। তাই আগামী পাঁচ দিনের সময়সীমার মধ্যে বিশালসংখ্যক মানুষকে সরিয়ে নেওয়া আদৌ সম্ভব হবে কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর