কাবুল থেকে ভারতে আসা ১৬ জনের করোনা

সময় ট্রিবিউন | ২৫ আগষ্ট ২০২১, ১৬:৪৩

ছবিঃ সংগৃহীত

আফগানিস্তানের সশস্ত্রগোষ্ঠী তালেবান রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর বিগত এক সপ্তাহেরও বেশি সময় ধরে কাবুল বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এরইমধ্যে আফগানিস্তান থেকে মঙ্গলবার ভারতে এসেছেন ৭৮ জন। এদের মধ্যে ১৬ জনের দেহে করোনাভাইরাস দেখা দিয়েছে।

সাবধানতা অবলম্বনের জন্য আফগানিস্তান থেকে ফেরা ৭৮ জনকেই আইসোলেশনে রাখা হয়েছে।

মঙ্গলবার (২৪ আগষ্ট) একটি ফ্লাইটে ৪৬ জন আফগান হিন্দু এবং শিখসহ মোট ৭৮ জনকে কাবুল থেকে দিল্লিতে আনা হয়েছে। এদের মধ্যে তিন জন গ্রন্থি ছিলেন। তারা কাবুল থেকে শিখ ধর্মগ্রন্থ নিয়ে এসেছেন। ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী।

কাবুলের দখল তালিবানের হাতে যেতেই আফগানিস্তান ছেড়ে পালাচ্ছেন সে দেশের নাগরিকদের একাংশ। সেখানে আটকে থাকা ভারতীয়, আফগান শিখ এবং হিন্দুদের ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগী হয়েছে ভারত। এখনও পর্যন্ত আফগানিস্তান থেকে ৬২৬ জনকে ভারতে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন হরদীপ। এর মধ্যে রয়েছেন ২২৮ জন ভারতীয় নাগরিক।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর