আফগানিস্তানে সহায়তা দেওয়া বন্ধ করলো বিশ্বব্যাংক

সময় ট্রিবিউন | ২৫ আগষ্ট ২০২১, ১৬:৩৫

ছবিঃ সংগৃহীত

আফগানিস্তানের বহু মানুষ খাদ্য সংকটে ভুগছে এবং বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। এমন অবস্থায় আফগানিস্তানে সহায়তা দেওয়া বন্ধ করেছে বিশ্বব্যাংক। 

বুধবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

বিশ্বব্যাংকের এক মুখপাত্র জানিয়েছেন, ‘আফগানিস্তানে চলমান পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তালেবান দেশটির ক্ষমতা দখলের পর আফগানিস্তানের উন্নয়ন, বিশেষ করে নারীদের ওপর এই পরিস্থিতির প্রভাব কতটা পড়ে সে বিষয়ে আমরা উদ্বিগ্ন।’

আলজাজিরা জানিয়েছে, আফগানিস্তানে ২০২১ সালে ৭৮ কোটি ৪০ লাখ মার্কিন ডলার অর্থায়নের অঙ্গীকার করেছিল বিশ্বব্যাংক। কিন্তু আফগান ভূখণ্ডে পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্বব্যাংক সহায়তা স্থগিতের ঘোষণা দেওয়ায় দেশটির অর্থনীতি আবারও অনিশ্চয়তার মুখে পড়ে গেল।

বিশ্বব্যাংকের ওই মুখপাত্র জানান, ‘আফগানিস্তানে আমাদের সহায়তা কার্যক্রম স্থগিত করা হয়েছে। দেশটির আভ্যন্তরীণ নীতি মূল্যায়নের মাধ্যমে আমরা আফগানিস্তানের পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি।’

ডব্লিউএফপি’র প্রধান জানিয়েছেন, তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করায় দেশটিতে কার্যক্রম পরিচালনা করতে এই বছরের শেষ নাগাদ তাদের সংস্থার ২০ কোটি মার্কিন ডলার প্রয়োজন হবে। 

সংস্থাটির প্রধান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আফগানিস্তানের লাখ লাখ মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছেন এবং এটি কার্যত ‘একটি বিপর্যয়ের ওপরে আরও একটি বিপর্যয়’।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা