যুক্তরাষ্ট্রে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২১

সময় ট্রিবিউন | ২৩ আগষ্ট ২০২১, ১৫:৫৮

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তীব্র বন্যায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন অন্তত ২০ জন। ভেঙে যাওয়া বাড়ি আর জট বাঁধা ধ্বংসস্তূপের নিচে তল্লাশি চালাতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে উদ্ধারকারীরা। 

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে এ তথ্য।

স্থানীয় সময় রোববার (২২ আগষ্ট) সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে ওয়েভারলির পুলিশ প্রধান জানান, গত দুই সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে এ অঞ্চলে। বন্যার পানিতে প্রাণহানির ঘটনার পাশাপাশি বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।

হামফ্রেস কাউন্টি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির পক্ষ থেকে ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। অন্য আরেক সূত্রে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যার পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, উপড়ে গেছে মোবাইল ফোনের টাওয়ারসহ টেলিফোন লাইন। ফলে অনেক পরিবারই তাদের স্বজনদের খবর নিতে পারছেন না সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে।

হামফ্রেস কাউন্টি স্কুলগুলোর স্বাস্থ্য ও নিরাপত্তা সুপারভাইজার সমন্বয়ক ক্রিস্টি ব্রাউন জানিয়েছেন, জরুরি সেবা প্রদান কাজে নিয়োজিত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছেন বন্যাকবলিতদের। রোববার সন্ধ্যা থেকে কারফিউ জারি রয়েছে এসব এলাকায়।

মার্কিন ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, গত শনিবার ২৪ ঘণ্টায় টেনেসিতে ৪৩০ মিলিমিটার (১৭ ইঞ্চি) বৃষ্টিপাত হয়। যা ওই এলাকায় একদিনে বৃষ্টিপাতের আগের রেকর্ডের চেয়ে ৭৬ মিলিমিটার (৩ ইঞ্চি) বেশি। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর