আফগান শরণার্থী ঠেকাতে সীমান্তে প্রাচীর দিচ্ছে গ্রিস

সময় ট্রিবিউন | ২২ আগষ্ট ২০২১, ২১:৪৭

ছবি: ইন্টারনেট

তুরস্ক সীমান্তে ৪০ কিলোমিটার দীর্ঘ প্রাচীর নির্মাণ করছে গ্রিস। সম্ভাব্য আফগান অভিবাসন প্রত্যাশীদের ইউরোপে প্রবেশ ঠেকাতে ওই সীমান্তে নজরদারি ব্যবস্থাও বসানো হয়েছে।

গ্রিস এমন সময় তাদের সীমান্তে প্রাচীর নির্মাণের কথা জানালো যখন, আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালেবান। আফগানিস্তানে তালেবানের এই বিজয়ে ইউরোপজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই অঞ্চলের অনেক দেশেরই আশঙ্কা, ২০১৫ সালে ইউরোপজুড়ে যে শরণার্থী সঙ্কট সৃষ্টি হয়েছিল, নতুন করে আবারও সেই সঙ্কট দেখা দিতে পারে।

গ্রিসের নাগরিক সুরক্ষা বিষয়ক মন্ত্রী মিখালিস ক্রিসোকোইডিস জানিয়েছেন, ছয় বছর আগে যে দৃশ্যের অবতরণা হয়েছিল, তার পুনরাবৃত্তি ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোমধ্যে সীমান্তের আট মাইল এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়েছে।

তিনি বলেন, ‘সম্ভাব্য প্রভাবের অপেক্ষায় আমরা নিস্ক্রিয় বসে থাকতে পারি না। আমাদের সীমান্ত নিরাপদ ও অলঙ্ঘনীয় থাকবে।’

এর আগে গত সপ্তাহে অভিবাসন বিষয়ক মন্ত্রী নোতিস মিতারাচি বলেছিলেন, ‘অবৈধ আফগান অভিবাসীদের জন্য আমাদের দেশ ইউরোপ যাওয়ার প্রবেশ পথ হতে পারে না।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব